Posts

Showing posts from May, 2020

রাজমালার আলোকে ত্রিপুরার উৎপত্তির ইতিহাস (১)

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা অদৃশ্য শক্তি ‘ কোভিড-১৯ ’ এর বিরুদ্ধে বর্তমান যুদ্ধকালীন সময়ে পুরো বিশ্বের প্রতিটি নাগরিকই এখন এক একজন যোদ্ধা। হ্যাঁ , হয়তোবা কেউ যুদ্ধ করছেন সম্মুখ সমরে আবার কেউবা বাড়িতে অবস্থান করে। তফাৎটা শুধু এইটুকুতেই। আর বাড়িতে বসে থাকার সময়টাকে আমরা যদি এই ‘ কোভিড-১৯ ’ বিষয়ের বাইয়ে গিয়ে একটু নিজের মতো ভাবি তাহলে কেমন হয় ? আর সেই ভাবনায় যদি এসে যায় নিজের শেকড় , তাহলে নিশ্চয় ভাল লাগারই কথা। তাই এমনই এক শেকড় বিষয়ক “ রাজমালার আলোকে ত্রিপুরার উৎপত্তির ইতিহাস ” বিয়য়ক আলোচনা আমার আজকের ক্ষুদ্র প্রয়াস। তবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের অসাধারণ মন্তব্যগুলোই আমার এই আলোচনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। “ আমরা বারংবার বলিয়াছি , ত্রিপুর রাজবংশ অতি প্রাচীন এরূপ প্রাচীন বংশ ভারতে দ্বিতীয় নাই । ” ত্রিপুরার প্রখ্যাত রাজমালা প্রনেতা শ্রীকৈলাসচন্দ্র সিংহ যখন তাঁর ‘ রাজমালা বা ত্রিপুরার ইতিহাস ’ গ্রন্থের উপক্রমিকার চতুর্থ অধ্যায়ে ত্রিপুরা সম্পর্কে এমন উক্তি করেন তখন স্বাভাবিকভাবে যে কোন ত্রিপুরার বুক গর্বে ভরে যাওয়ার কথা । তখন এমন প্রাচীন...